প্রিয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠানের গৌরবময় ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত।
নিবন্ধন ফরমে প্রদত্ত তথ্য নিবন্ধন, স্বাগত কার্ড, স্মরণিকা প্রকাশ, ব্যাচভিত্তিক সমন্বয় এবং অনুষ্ঠান পরিচালনার কাজে ব্যবহার করা হবে।
নিবন্ধনের পূর্বে লক্ষ্য করুন:
- সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- নিজের নাম সনদ অনুযায়ী বাংলা ও ইংরেজি দুই ভাষায় লিখুন; বাকি সব তথ্য ইংরেজিতে দিন।
- স্পষ্ট ও পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
- অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত নিবন্ধন গ্রহণযোগ্য নাও হতে পারে।
- পেমেন্ট সম্পন্ন হলেই নিবন্ধন নিশ্চিত হবে। পেমেন্ট ছাড়া ফরম জমা গণ্য হবে না, স্বাগত কার্ডও পাওয়া যাবে না।
— অধ্যক্ষ